• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

হিলিতে জমজমাট ফলের বাজার, ক্রেতাদের ভিড়ে সরগরম চারমাথা

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের হিলিতে জমে উঠেছে মৌসুমি ও দেশি-বিদেশি ফলের বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় সরগরম হয়ে উঠছে হিলি চারমাথা মসজিদের সামনের সড়ক।
চারমাথা মসজিদের সামনে সারিবদ্ধ ভাবে বসেছে বেশ কয়েকটি ফলের দোকান। রঙ-বেরঙের ছাতার নিচে সাজিয়ে রাখা হয়েছে আপেল, কমলা, মাল্টা, লেবু, আঙুর, ড্রাগন ফল, আনারসসহ নানা ধরনের ফল। বাহারি এসব ফলের সমারোহ পথচারী ও স্থানীয় ক্রেতাদেরও আকৃষ্ট করছে।
দোকানগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ পরিবারের জন্য বিভিন্ন ধরনের ফল কিনছেন, আবার কেউ প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে ফল নিয়ে বাড়ি ফিরছেন। ব্যস্ততম এই এলাকায় ফলের দোকানগুলো স্থানীয় মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফল বিক্রেতারা জানান, মৌসুমি ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফলও রাখছেন তারা। চাহিদা থাকায় সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। তবে ফলের দাম ও সরবরাহের ওপর বিক্রির পরিমাণ অনেকটা নির্ভর করে।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান  বলেন, চারমাথা এলাকায় ফলের দোকান বসায় হাতের কাছেই বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে। এতে সময় ও যাতায়াতের ঝামেলা কমেছে। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের উপস্থিতি আরও বেড়ে যায়।
ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় প্রতিদিনই জমজমাট হয়ে উঠছে হিলির এই অস্থায়ী ফলের বাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category