লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর পৌর শাখা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমি (উচ্চ বিদ্যালয়) এ বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী এবং কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য হাসিব গাজী।
হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমি (উচ্চ বিদ্যালয়) এ বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ১১ন ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন শান্ত।
পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভার প্রত্যেকটি স্কুলে আমাদের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে৷ আগামীদিনে শিক্ষার্থীদের আর্থিক সমস্যা, খেলাধুলা ও ক্যাম্পাসে যত সমস্যা হবে, পৌর ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে। আগামীদিনে শিক্ষার্থীদের পাশে আমরা থাকবো৷’