বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে(১৯আগষ্ট) প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালি শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এরআগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচির অংশ হিসেবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকারের বয়স মাত্র ছয়মাস। এই ছয়মাসে দেশের পরিবর্তনে মানুষ খুশি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে।
কিন্তু যারা উন্নয়নকে পছন্দ করছে না তারা সমালোচনা শুরু করেছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।