• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেক সভা

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। ১৯ আগস্ট (বুধবার) সকালে শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে দ্বিতীয় সভা শুরু হয়েছে।

একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। উত্থাপিত ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্পের মত নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category