• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

রাতে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক শকে নিহত নাঈম

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে মো. নাইম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত নাইম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করত।

‎স্থানীয়রা জানান, গতকাল (১৭ আগস্ট) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নাইম বৈদ্যুতিক খুঁটি থেকে মাটির দিকে টানা আর্থিংয়ের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে সে পাশের পানিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সকালে নাইমের মরদেহ পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলের পানিতে থাকা কয়েকটি ব্যাঙও মারা যায়।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, আর্থিংয়ের তারে বিদ্যুৎ প্রবাহিত হলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাছের ডাল বৈদ্যুতিক তারের ওপর পড়ে সমস্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category