• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার রাতে র‍্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী)-এর একটি দল পোদ্দার বাজার এলাকায় আভিযানিক দল পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছোট নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

অভিযান পরিচালনা করা র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদক দমন অভিযানে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category