ইরানের সঙ্গে চুক্তি হলে সেটি হতে হবে অর্থবহ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট, অন্যথায় কোনো চুক্তিই হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হয় একটি শক্তিশালী ও কার্যকর চুক্তি হবে, না হলে কোনো সমঝোতায় যাবে না যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী চুক্তি চায়। তবে তা সম্ভব না হলে ভিন্ন পথ বেছে নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। এখন ইরান কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।