প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। কানায় কানায় পরিপূর্ণ মাঠে প্রধানমন্ত্রী প্রবেশ করার আগেই ভেঙ্গে পড়েছে প্যান্ডেল। উপকারভোগীদের বসার প্যান্ডেলটি ভেঙ্গে পড়লেও মূল মঞ্চের কোনো ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাতাসের গতি বেশি থাকায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের বসার প্যান্ডেলটি ভেঙ্গে পড়ে। মুহুর্তেই আতঙ্ক ছড়ালে কিছু সময়ের মধ্যে আবার স্বাভাবিত হয়ে পড়ে। তবে এসময় প্যান্ডেলের ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।