• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ নেইমার ছাড়া , মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদল নেতা নিহত ধর্ষণ মামলায় গ্রেফতার আত্মগোপনে থাকা শিবির নেতা জিসান

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক / ২৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই জিতেছে টাইগাররা, শেষ ওয়ানডে ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে খেলতে চান তারা। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে চান না।

তৃতীয় ওয়ানডে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘এটা ম্যানেজমেন্টের বিষয়। আমার দিক থেকে যদি জিজ্ঞেস করেন, বলব পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। অনেক বড় দলের বিপক্ষে খেলছি। ৩-০ ব্যবধানে জেতা অনেক বড় অর্জন হবে। তাই সেরা একাদশই খেলানো উচিৎ।’

সৌম্য মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় আরো বড় করে উদযাপন করা উচিৎ, ‘আমরা যে সিরিজ জিতেছি, এটা সবার অনেক বড় করে উদযাপন করা উচিৎ ছিল। তবে (হোয়াইটওয়াশ) অবশ্যই অনেক বড় হবে। যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় অর্জন। এটাই অনেক বড়ভাবে উদযাপন করা উচিৎ ছিল। ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে এটা। ইতিবাচক ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।

চোট পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে সৌম্য বলেন, ‘মিরাজ দলের সাথে যোগ দিয়েছে। এখনও চিকিৎসকরা দেখছে। আগামীকাল পর্যন্ত সময় আছে। দলের সাথেই আছে সে, ভালো আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category