• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ নেইমার ছাড়া , মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদল নেতা নিহত ধর্ষণ মামলায় গ্রেফতার আত্মগোপনে থাকা শিবির নেতা জিসান সঞ্চয়পত্রের মুনাফায় কর দ্বিগুণের প্রস্তাব: চরম সংকটে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা ভারী বর্ষণের কারণে শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ময়মনসিংহ মেডিকেলে ৫০ ছুঁলো হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা খেলা যারা বোঝে তারাই ব্রাজিল করে: অপু বিশ্বাস মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

নেইমার ছাড়া , মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: / ২৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পালা শেষে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ২০২৬ ২৩ তম আসর ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল । নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস ও বিটিভিতে।

বিশ্বকাপে ওঠার পথটা মসৃণ ছিল না ব্রাজিলের জন্য। তিনটি ভিন্ন কোচের অধীনে সমস্যায় জর্জর ছিল দেশটির ফুটবল। কার্লো আনচেলত্তির আগমনে পরিস্থিতি পাল্টে গেছে। তবে শীর্ষ ফেভারিটদের তালিকায় নেই সেলেসাওরা। তাতে ষষ্ঠ তারকা অর্জনের দৌড়ে চাপ কিছুটা কম। গত দুটি বিশ্বকাপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলটি ২৪ বছর পর ফাইনালে পৌঁছানোর মিশনে।

বিশ্বকাপের প্রস্তুতি মিশনে তারা পানামা ও মিসরকে হারিয়েছে। এই দুটি ম্যাচে বিশ্বকাপের জন্য আদর্শ ফরমেশন খুঁজে পেতে চেষ্টা করেছেন কোচিং স্টাফরা। তবে মূল একাদশ নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে।

বিশ্বকাপের ঠিক আগে ওয়েসলিকে হারিয়েছে ব্রাজিল। তার বদলে নেওয়া হয়েছে মিডফিল্ডার এডারসনকে। তার মূল একাদশে জায়গা পাওয়ার সুযোগ কম। এছাড়া নেই নেইমার। ব্রাজিলিয়ান ফুলব্যাক ওয়েসলি ইনজুরিতে ছিটকে যাওয়ায় সেন্টার ব্যাক দানিলো ও ইবানেজ ডানপ্রান্তে জায়গা করে নেওয়ার লড়াই করবেন। ধারণা করা হচ্ছে ফ্লামেঙ্গোর দানিলো শুরুতে থাকবেন।

তারই ক্লাব সতীর্থ অ্যালেক্স সান্দ্রো খেলবেন বাম দিকে। সেন্টারে থাকবেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও মারকুইনোস। মাঝমাঠে আক্রমণের ডানপ্রান্তে থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডার পাকেতা। বামদিকে আরেক আগ্রাসী মিডফিল্ডার ম্যাথিউস কুনহা। একটু সামনের দিকে খেলবেন রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। সেন্টার মিডফিল্ডে দেখা যেতে পারে কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েসকে।

ব্রাজিল আনচেলোত্তির নির্দেশিত ৪-৪-২ ফরমেশনে খেলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কুনহা বাম দিকে ও পাকেতা ডান দিকে নেমে এসে খেললে ভিনি ও রাফিনহা আরও স্বাধীনভাবে খেলতে পারবেন।

ব্রাজিলের সম্ভাব্য লাইনআপ: আলিসন, দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েস; লুকাস পাকেতা, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category