• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের, কবে ফিরবেন তারকা ফরোয়ার্ড?

ক্রীড়া প্রতিবেদক / ৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

চলমান বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। পায়ের পেছনের পেশিতে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় মরক্কোর বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার জুনিয়র। এমনকি গ্রুপ পর্বের পুরোটা থেকেই তিনি ছিটকে যেতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

 

শনিবার নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি।

 

তিনি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।”

 

আনচেলত্তির এই বক্তব্য থেকেই স্পষ্ট, এখনো শতভাগ ফিট নন ব্রাজিলের এই তারকা। তাই শুধু মরক্কোর বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

‘এফ’ গ্রুপে ব্রাজিলের পরবর্তী দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ১৯ জুন হাইতির বিপক্ষে এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। ৩৪ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে রাখা হলেও এখন পর্যন্ত তিনি অনুশীলন কিংবা কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। ইনজুরির কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করেছেন ব্রাজিলের এই নাম্বার টেন।

 

তবে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্বের মূল্যায়ন করেই তাকে দলে রাখা হয়েছে বলে জানান আনচেলত্তি।

 

ব্রাজিল কোচ বলেন, “সে আমাদের স্কোয়াডের তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে।”

 

অন্যদিকে, সতীর্থ নেইমারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও। তিনি বলেন, “সে আমাকে অনুপ্রাণিত করে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং খুব শিগগিরই তাকে আবার মাঠে দেখতে চাই।”

 

বিশ্বকাপের শুরুতে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে দলটির আশা, নকআউট পর্বের আগে অভিজ্ঞ এই ফরোয়ার্ড পুরোপুরি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category