• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেইমার ছাড়া , মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদল নেতা নিহত ধর্ষণ মামলায় গ্রেফতার আত্মগোপনে থাকা শিবির নেতা জিসান সঞ্চয়পত্রের মুনাফায় কর দ্বিগুণের প্রস্তাব: চরম সংকটে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা ভারী বর্ষণের কারণে শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ময়মনসিংহ মেডিকেলে ৫০ ছুঁলো হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা খেলা যারা বোঝে তারাই ব্রাজিল করে: অপু বিশ্বাস মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদল নেতা নিহত

ইউনাইটেড ডেস্ক / ১৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বাজারের প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবদল নেতার নাম মাসুদুল হক চৌধুরী (৪৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই। রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের থেকে জানা যায়, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। মাসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category