• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রস্তাবিত বাজেটে ‎নিত্যপণ্যে স্বস্তির খবর নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বাড়তে পারে কর-শুল্ক সুবিধা চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক ভিসা সংকটে বিশ্বকাপের আগেই চাপে ইরান, ক্ষোভ ঝরালেন ফুটবলাররা সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ পরিচয় মিললো শূণ্যরেখায় থাকা সেই বৃদ্ধার

অর্থাভাবে ফুটপাতে পড়ে ছিলেন প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

তেলেগু চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেত্রী পাবলা শ্যামল অর্থাভাবে চিকিৎসা না পেয়ে ফুটপাতে পড়ে থাকার ঘটনা ঘটেছে হায়দরাবাদে। পরে পুলিশ তাকে উদ্ধার করে একটি দাতব্য সংস্থায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি একটি বেসরকারি হাসপাতালে যান। কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি বলে অভিযোগ ওঠে। পরে একটি ট্যাক্সিতে করে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং গভীর রাতে শহরের একটি মোড়ে ফুটপাতে নামিয়ে দেওয়া হয়।

একাকী ও অসহায় অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে হায়দরাবাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে একটি দাতব্য সংস্থা ‘আরকে ফাউন্ডেশন’-এ পাঠায়।

দীর্ঘ চার দশক ধরে চিরঞ্জীবী, প্রভাস ও আল্লু অর্জুনের মতো তারকাদের সঙ্গে কমেডি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন পরিস্থিতিতে চলচ্চিত্র অঙ্গনে শোক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় চলচ্চিত্র প্রযোজক ও ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category