• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অন্য এক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ডারউইন টেস্টে বোলারদের পেস এ্যটাকের পর উড়ন্ত সূচনা করেছে ব্যটাররা। ম্যাচের শুরু থেকে টানা পাঁচ সেশনেই আধিপত্য ধরে রেখেছে শান্তর দল। ব্যাটারদের মধ্যে তামিমের ব্যাটে সেঞ্চুরি, আর মোমিনুলের অর্ধশত মিস হলেও শান্তর ব্যাটে তা দেখা পেয়েছে। ফলে ২৩ বছর পর রাজকীয় ফর্মেটে খেলতে নেমে অজিদের ধরাশায়ী করছে টাইগাররা। টেস্টে এ যেন অন্য এক বাংলাদেশকে দেখছে বিশ্ব ক্রিকেট।

দ্বিতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৭৩ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৮ রানে। আর এই রিপোর্ট লিখা পর্যন্ত সংগ্রহ ৮১.১ ওভার শেষে ৩ উইকেটে ২৯৪। অর্থাৎ লিড দাঁড়িয়েছে ৯৬ রানের।

দিনের সবচেয়ে বড় মুহূর্তটি এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাটে। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১০১ রানে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। নাথান লায়নের বলে লং অফে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে থামে তাঁর ইতিহাসগড়া ইনিংস।

তানজিদের বিদায়ের পরও বাংলাদেশের অগ্রযাত্রা থামেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি। তাঁকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। নাজমুল অপরাজিত ৮২, মুশফিক ২৭ রানে।

তানজিদ–নাজমুলের জুটি ভাঙলেও নতুন জুটিতে বাংলাদেশ যে অবস্থানে আছে, তাতে ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টতই সফরকারীদের হাতে। তবে ৮০ ওভারের পরই নতুন বল হাতে নিয়েছে অজিরা, তাই বাংলাদেশের আরেক পরীক্ষা শুরু হলো এখন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category