• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। চ্যাম্পিয়নশিপের ৪ ম্যাচের মধ্যে ২ দেশের মাটিতে অন্যদুটি দক্ষিণ আফ্রিকায়। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেই ফুটে উঠেছে।

সুমন বলছিলেন, ‘আমাদের সামনে যে টেস্ট সিরিজটা আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আসন্ন আফগান টেস্টে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব না। আমার মনে হয় আমরা একটি ভালো মোমেন্টামে আছি, সেই মোমেন্টামটা আমরা আসলে নষ্ট করতে চাই না। আমরা অবশ্যই ৩/৪ জন প্লেয়ারকে দেখার চেষ্টা করব, বাট আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে কিন্তু ম্যাচ কীভাবে জিতব।’

এদিকে দলের বেঞ্চের স্ট্রেন্থ নিয়েও খুশি বাশার, ‘দেখুন, আমাদের দল যখন অস্ট্রেলিয়া গেছে নাহিদ তখন খুব ভালো করছে কিন্তু সে খেলতে পারেনি, শরিফুল খেলতে পারেনি। বাট উই বোল্ড আউট অস্ট্রেলিয়া। সুতরাং এটা জন্য আমাদের ভালো জিনিস যে আমাদের বেঞ্চ খুবই স্ট্রং।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category