• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

রিশাদ-আলীসের বিধ্বংসী বোলিং: সিরিজ জিতলো বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া ডেস্ক / ৯৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

‎রিশাদ হোসেন ও আল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে হৃদয়ের বাংলাদেশ ‘এ’ দল।

কদিন আগেই এই পচেফস্ট্রুমের মাঠে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন তাওহীদ হৃদয়। সেই একই ভেন্যু সেনওয়েস পার্কে স্পিন জাদুতে ধরাসয়ী হলেন আফ্রিকান ব্যাটাররা।

‎প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা প্রোটিয়ারা ৪০ ওভারে মাত্র ১৮২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিনান্থেবা কুশিলি ও অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান। রিশাদ হোসেন ৪৫ রানে নেন ৪ উইকেট। আলিস আল ইসলাম ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন তিনটি। মুশফিক হাসান, আল ফাহাদ ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট। স্বাগতিকদের সিনান্থেবা কুশিলি ৫৯, মার্কেস অ্যাকারম্যান ৫৪, যুবায়ের হামজা ৩১, ওকুহলে সেলে অপরাজিত ৪৫।

১৮৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। মাত্র ১৫ ওভারে দলীয় রান ৯২ পার করেন এই দুই ওপেনার। সাইফ হাসান মাত্র ১৫ বলেই ৬১ রানের এক তাণ্ডব চালান, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

‎এছাড়া মোহাম্মদ নাঈম ৭৭ বলে ৬০ রান করেন। যদিও মাঝপথে কাইল সিমন্সের লেগ স্পিনের সামনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল সফরকারীরা, তবে শেষ পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আফিফ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি বৃষ্টিতে পন্ড হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category