• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

লোডশেডিং বন্ধে সরকারের নতুন সিদ্ধান্ত

বাণিজ্য ডেস্ক / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

লোডশেডিং এর ভয়াবহ বিপর্যয় ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড-আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনার কথা জানানো হয়।

উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকটিতে ১২ আগস্ট থেকেই নতুন এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে।

জারি করা নির্দেশনায় জানানো হয়, আগে বিভিন্ন শপিংমল ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

স্মারকে আরো বলা হয়, সময়সীমার নির্দেশনাসহ আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়টি দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ধরনের সব অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশের আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category