• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এর আগে সম্প্রতি বিক্রি করা হয়েছে আরও ২২ কোটি ২০ লাখ ডলার। এরপরও ধারাবাহিকভাবে দর বেড়ে গতকাল আন্তঃব্যাংকে গড়ে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত উঠেছে। আগের দিন যা ১২৪ টাকা ৬৫ পয়সা ছিল। গত অক্টোবর শেষে ছিল ১২৩ টাকা ৯৯ পয়সা।

ব্যাংকাররা বলছেন, জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে বাড়তি দরে কিনতে হচ্ছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। আবার ভোগ্যপণ্যসহ অন্য অনেক ক্ষেত্রে আমদানি ব্যয় বেড়েছে। সব মিলিয়ে ডলারের ওপর বাড়তি চাপের কারণে নিয়মিতভাবে দর বাড়ছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে ২ হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। প্রথম চার মাসে যেখানে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। প্রথম চার মাসে প্রবাসী আয় প্রায় ১৩ শতাংশ বেড়ে এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category