গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।
১০ আগস্ট (সোমবার) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ টি শিশুর।