গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা শিশু নিকেতন ও আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এবং মিনি পার্কে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে পরিষদ চত্বরের ভিতরে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জর্জ মিত্র চাকমার নেতৃত্বে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ওপরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহেদী হাসান, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, স্কাউটস লিডার তারেক মাহমুদ, মুন্জুরুল ইসলাম,কাব লিডার উম্মে কুলসুম, মোঃ ফারুক হোসেন, জিয়াউর রহমান মামুন সহ স্কাউটসের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জর্জ মিত্র চাকমা মহোদয়ের পরামর্শে প্রতি শনিবার বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ছাত্র ছাত্রী বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে পৌর শহরের বিভিন্ন স্থানে পরিছন্নতা অভিযান চলমান রয়েছে। আগামী ছয় মাস এই পরিছন্নতা অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।