• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

স্বাস্থ্য ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে  ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ২২১ জনের মৃত্যু হলো।

এদিকে এক হাজার ৯২০ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন।

আজ ১৪ অক্টোবর (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৯০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category