• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

চিকিৎসকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্যাব

ইউনাইটেড ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পেশাগত সক্ষমতা ও ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে ড্যাবের সব সদস্য ও দেশের চিকিৎসক সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, “আমি বিশ্বাস করি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের চিকিৎসক সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জোবায়দা রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশের বিশিষ্ট চিকিৎসকরা।

তিনি জানান, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- এটাই তার বিশ্বাস।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category