• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৮

স্বাস্থ্য ডেস্ক / ১২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

২৪ ঘণ্টায়  সারাদেশে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু । একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২১৮ জন শিশু।

৭ আগস্ট (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে.

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন ছাড়পত্র পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category