• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের নেই, সেটি ডকুমেন্টারি না বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: গ্রেপ্তার গাজী সালাউদ্দীন দুবাইতে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞায় ইবিতে ক্যাম্পাসজুড়ে মাইকিং “বিতাড়িত ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর”

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

ববি প্রতিনিধি / ৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের সভাপতিসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচি কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ক্যাম্পাসে শিবিরের অদম্য জুলাই কর্মসূচি ছিল। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রশিবির নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগকে মুঠোফোনে প্রশ্ন করা মাত্রই ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ কেটে দেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category