• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ভবানীগঞ্জে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ১ থেকে ৯ পর্যন্ত রোলধারী শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু। প্রধান আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহেদ আলম।

বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তাঁরা ছাত্রজীবনে সময়ানুবর্তিতা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির জন্য দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category