• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবিধানে গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি বৈঠকে বসার আগে এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, তা আমরা এখনো পায়নি। আশা করি তারা হয়তো অনুধাবন করবে, এক পর্যায়ে হয়তো তারা তাদের নাম দিবেন এবং তাদের সাথেও আমরা আলোচনা করবো।

তবে নাম না দিলেও বিরোধী দলে যারা আছেন, তাদের সকলের পরামর্শ গ্রহণ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা যদি মিটিংয়ে এসে তাদের পরামর্শ দেয়, ভালো। মিটিংয়ের বাইরে দিলেও গ্রহণ করা হবে, যদি লিখিত আকারে দেয়।

এরপর এক প্রশ্নের জবাবে বিশেষ কমিটির সভাপতি বলেন, অলওয়েজ আমরা বিরোধী দলকে স্বাগতম জানাবো।

এই কমিটির কাজ করার কোনো চ্যালেঞ্জ দেখছেন? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কমিটির সামনে চ্যালেঞ্জ নেই। প্রত্যাশা আছে। আমরা সবার সাথে আলোচনা করতে চাই। এটাকে আমরা চ্যালেঞ্জ বলতে চাই না। যেহেতু আমরা উদার এবং ওপেন। আমরা সবার কথা শুনবো।

তিনি আরও বলেন, এত বড় একটা ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হলো। জাতির প্রত্যাশা অনেক। শহীদের আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category