• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২ আগস্ট) রাতে ৩৫ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের নজরে আসে।

ভিডিওটিতে দেখা যায়, বিএনপি নেতা সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজা ভর্তি সিগারেট রেখে তিনি ইয়াবা সেবন করছিলেন। অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি।

বক্তব্য জানতে বিএনপি নেতা মিরন জমাদ্দারের মোবালইফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছেন। এখন রাজনৈতিক কোন্দল থেকে ভিডিওটি সামনে এসেছে।

তিনি আরও বলেন, মিরন মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করে আসছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি এখন আর মাদক সেবন করেন না, ভিডিওটি আগের। তিনি এখন মাদকের বিরুদ্ধে কাজ করছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমি ছুটিতে আছি। ভিডিওটি নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আজও অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category