লক্ষ্মীপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাসপাতাল-ডায়াগনস্টিকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এ জরিমানা করেন।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় লাইসেন্স নবায়ন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখায় লক্ষ্মীপুর মিলিনিয়াম হাসপাতালকে ১লাখ টাকা ও আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার, ডেঙ্গু টেস্ট কিটের রেজিস্ট্রেশন বিহীন এবং এক্সরে মেশিনে মরিচা থাকার অপরাধে ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তারা।