• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির বিশাল হিলা মাছ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে মাছটি স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে এত বড় হিলা মাছ ধরা পড়ার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে মাছটি এক নজর দেখতে শত-শত মানুষ ঘাটে ভিড় করেন। অনেকেই এমন বড় আকৃতির হিলা মাছ আগে কখনো কাছ থেকে দেখেননি বলে জানান। কেউ ছবি তোলেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মাছটি ধরার পর জেলেদের মাঝেও আনন্দের আমেজ বিরাজ করে।

তারা জানান, মেঘনায় দীর্ঘদিন মাছ ধরলেও এত বড় হিলা মাছ খুব কমই জালে ধরা পড়ে। এমন মাছ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

স্থানীয়দের মতে, লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বড় হিলা মাছ ধরা পড়ার ঘটনা এ এলাকায় খুবই বিরল। তাই মাছটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘাটে ভিড় করেন। দিনভর মাছটি ছিল এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু।

মাছটির ক্রেতা আলী মাঝি জানান, এত বড় হিলা মাছ সচরাচর বাজারে আসে না। তাই বিশেষ আগ্রহ থেকেই তিনি ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে বড় আকারের মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। জেলেরা সরকারি নিয়মকানুন মেনে মাছ আহরণ করলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category