• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৪৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনায় আহতদের চিকিৎসার ব্যায় সরকার বহন করবে। একই সঙ্গে চিকিৎসায় ত্রুটি না থাকার নির্দেশ দেন মন্ত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিটোরে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ নেন মন্ত্রী। তিনি আহতদের স্বজনদের সঙ্গেও কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেয়াল ধসে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, সে জন্য সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো ধরনের খরচ বহন করতে হবে না। বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং সেই অর্থও সরকার পরিশোধ করবে। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে আহতদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।”

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে দেয়াল ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রীর এ পরিদর্শনের সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category