• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

পুলিশী অভিযানে পাইকগাছায় গ্রেফতার-১৮

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি / ০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ১ ব্যক্তিসহ মোট ১৮ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। গত ২৪ ঘন্টায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের’কে গ্রেফতার করেন।

শনিবার (১০ অক্টোবর) থানার ডিউটি অফিসার এসআই একরামুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওসি স্যারের নেতৃত্বে পরিচালিত আমরা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করি।

অভিযানে উপজেলার হরিঢালী’র নগরশ্রীরামপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২০২৪ সালে থানায় দায়েরকরা ১৬ নম্বর নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি জুয়া আইনে-৬,পরোয়ানাভুক্ত-২,নিয়মিত মামলায় ২, মাদক আইনে-৩সহ বিভিন্ন অপরাধ ১৮ জন’কে গ্রোফতার করেন।

জানাগেছে, মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের শনিবার আদালতে সোপর্দ করলে সামারি ট্রয়ালে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সমাজ থেকে মাদক-জুয়া, কিশোর গ্যাং ও যে কোন অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশমত অভিযান অব্যাহত থাকবে । তবে, পুলিশী অভিযানের সাফল্য’কে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মাদক-জুয়ার গর্ড ফাদারদের আইনের আওতায় আনার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category