দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ কর্মসুচির অংশ হিসেবে শনিবার নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।
১০ অক্টোবর (শনিবার) দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোড়দরগাস্থ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার ও আগাছা কর্তনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির।
নীলফামারী পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুজহাত তাসনীম আওন, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাছুম আলী ও নীলফামারী পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মোঃ আব্বাস আলী এ সময় উপস্থিত ছিলেন।পরে সচেতনতা মুলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় একই এলাকায়। এতে অংশ নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির বলেন, আগামী ১২ডিসেম্বর পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি চলবে।পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে এই কর্মসূচিতে। উপজেলা পর্যায়ে কার্যক্রমও মনিটরিং করা হচ্ছে।
ডিসি বলেন, প্রশাসন ছাড়াও স্কাউটস, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এতে অংশ নিচ্ছেন। নীলফামারী পৌরসভা এতে সহযোগীতা করে।