• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক

দিনাজপুরে পুশইনে ব্যর্থ হয়ে ৯ নারীকে ফেরত নিয়েছে বিএসএফ

ইউনাইটেড ডেস্ক / ৫৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত ওই নারীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২৫ জুলাই (শনিবার) বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১ নম্বর মেইন পিলারের ২০ সাব-পিলার সংলগ্ন এলাকায় ৯ জন নারীকে জড়ো করে বিএসএফ। ভোর রাত ৪টার দিকে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে সীমান্তের কাছেই তাদের বসিয়ে রাখা হয়।

স্থানীয়রা জানান, দিন-ভর নানা নাটকীয়তার পর রাত ৮টার দিকে আবারও জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ৯ জন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান বজায় রেখেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category