• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি: / ১২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশইন চেষ্টা রুখে দিয়েছে।

২৫ জুলাই (শনিবার) ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে ৬ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্যরেখার ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়।

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category