• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক

বিনোদন ডেস্ক / ২২৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আবারোও বাবা হলেন ভারতীয় সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। শনিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এটি তাদের দ্বিতীয় সন্তান। মা ও নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী।

ভারতীয় একটি গণমাধ্যমে শ্রীময়ী চট্টরাজ বলেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।” আনন্দের খবরটি জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারকা দম্পতি। উচ্ছ্বসিত কাঞ্চন মল্লিক বলেন, “প্রচুর ফোন পাচ্ছি। আমরা খুশি এবং আনন্দিত।” 

সোশ্যাল মিডিয়ায় পারিবারিক একটি শেয়ার করে কাঞ্চন-শ্রীময়ী লিখেছেন, “আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। আমরা তিন থেকে চার হলাম। আমরা জীবনের আরো নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। কৃষিভকে পরিবারে স্বাগত।” 

২০২৪ সালের ২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী। প্রথমবার মা হতে যাওয়ার খবর গোপন রেখেছিলেন তারা। দ্বিতীয় সন্তান আগমনের খবরটিও আড়ালে রেখেছিলেন এই দম্পতি।

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। ২০২৩ সালের ১০ জানুয়ারি, ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৬ বছর বয়সি কাঞ্চন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category