• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

‎মাদকমুক্ত দত্তপাড়া গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: / ১২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‎সম্পূর্ণভাবে মাদকমুক্ত দত্তপাড়া ও নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে আমাদের সমাজ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলাধুলা, সামাজিক সংগঠনের কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সম্পৃক্ত রাখতে পারলে মাদকের প্রবণতা অনেকাংশে কমে আসবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

‎শনিবার (২৫ জুলাই) সকালে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান,চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. ইউসুফ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান বাবু, চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ প্রমূখ।

‎অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category