• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

টাইগার শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক / ৯০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে যখন দল গুছাতে ব্যস্ত সময় পার করার কথা ছিলো বিসিবির। ঠিক তখনই এক শঙ্কা দেখা দিয়েছে টাইগার শিবিরে। কেননা, দলের মধ্যে একাধিক ক্রিকেটার চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে সিটকে যাচ্ছে। বিশেষ করে, নাহিদ রানাকে ঘিরে অজিরা বাড়তি সতর্ক হিসেবে শক্তিশালি দল ঘোঘণা করলেও তরুন টাইগার পেসারেরই যাওয়া হচ্ছে না এই সফরে।

ইতিমধ্যে নাহিদ রানা তার গতি লেন্থের জন্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। নাহিদকে নিয়ে দেশটির ক্রিকেটারদের বাড়তি শতর্ক থাকার পরামর্শ দিয়েছে পত্রিকাগুলো। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানায়, ২৩ বছর বয়সী এই পেসারের ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে সবার নজর কেড়েছিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলা অনিশ্চিত ছিল। এবার অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। রানার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি।

এদিকে লিটন দাসের ইনজুরি থাকলেও স্ক্যান রিপোর্টে শঙ্কার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টাইগাররা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category