• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ঢাবির ফুটপাতে ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ইউনাইটেড ডেস্ক / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার ফুটপাত থেকে  এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

২২ জুলাই(বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানান, ওই নবজাতক আগেই মারা গেছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় নবজাতক একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category