• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক কাড়ল সাবেক ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় রুবেল আহত হন।

রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজির যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ডাম্পট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্পট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এই নিয়ন্ত্রণহীন ঘাতক ডাম্পট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নিবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category