গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কলারোয়া এলাকার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগিতার প্রথম পর্ব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়া ৮ শিক্ষা প্রতিষ্ঠান হলো: কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, খোরদো গার্লস হাইস্কুল, বোয়ালিয়া হাইস্কুল, বিবিআরএনএস হাইস্কুল, বুঝতলা মাদ্রাসা ও সিংহলাল মাদ্রাসা। দ্বিতীয় রাউন্ডের এই বিতর্ক প্রতিযোগিতা সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।