• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

হাকিমপুরে ‘রেফারেল পথওয়ে’ কর্মশালা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত সেবা নিশ্চিতে ‘রেফারেল পথওয়ে (Referral Pathway)’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং আইনগত সহায়তাকারীদের অংশগ্রহণ করেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ল্যাম্ব (LAMB)-এর কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্প। কর্মসূচিতে সহযোগিতা করে লেম্ব হেল্থ ইউকে ( LAMB Health-UK)। উপজেলা নিবাহী অফিসার জজ মিত্র চাকমার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এতে ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

ল্যাম্বের পক্ষ থেকে জানানো হয়, Community Safety Shield (CS2) প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে মানব পাচার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা রেফারেল ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category