ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের (ওসেক) পেছন থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।
জরুরি বিভাগের দায়িত্বরত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, আজ সকাল ১০টার দিকে জরুরি বিভাগের পেছনে অজ্ঞাত দুই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দুই নারীকে মৃত বলে জানান।
তিনি জানান, মারা যাওয়া দুই নারীর একজনের বয়স ৬০ বছর এবং অপরজনের বয়স ৫৮ বছর।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছ। তাদের পরিচয় শনাক্তের জন্য ক্রাইম টিমকে জানানো হয়েছে।”