• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৫১

স্বাস্থ্য ডেস্ক / ৭৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে  নতুন করে ১ হাজার ৫১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

১৯ জুলাই (রোববার)  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৯৩৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে আরো ৯৫ শিশু। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category