• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৩৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ থেকে ১০ মাস বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে।

১৮ জুলাই  (শনিবার) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, এ তিন শিশুকে নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। তাদের মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন। বাকি ৯৫ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন। এর মধ্যে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লাইফ এইড অ্যাপোলো হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ১, ৩ ও ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category