• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে বেড়েছে সবজি ও মুরগির দাম

ইউনাইটেড ডেস্ক / ৯৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানীতে টানা দুদিনের অবিরাম বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারেও।

দুদিনের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সেই সঙ্গে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লারও।

এতে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা, যাদের কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আয় কমেছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর আরও কয়েকটি কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। যদিও বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা ছিল কম, আবার অনেক দোকান বন্ধও রয়েছে। কিছু দোকানের মধ্যে পানি উঠতে দেখা গেছে।

সবজির বাজারে অস্বস্তি 

টানা বৃষ্টির এ প্রভাব সবচেয়ে বেশি সবজির বাজারে। ​ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ঢাকার বাইরে থেকে সবজিবাহী ট্রাক আসতে দেরি হচ্ছে। অনেক আড়তে পণ্য কম আসায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে।কয়েক দিন আগেও যে সবজিগুলো ক্রেতারা ৪০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারতেন, আজ তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।

বাজারে পটল, ঢ্যাঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। এই তিন সবজি ছাড়া ​বেগুন ও করলা মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, যা দুদিন আগেও ৫০-৬০ টাকা ছিল। ​ঝিঙা, চিচিঙা কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আর বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারভেদে তা ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা আগে ৪০ থেকে ৬০ টাকা কম ছিল।

​মুরগির দামে ঊর্ধ্বগতি

​মাংসের বাজারেও অস্বস্তি  ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি।

বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে খামারিরা মুরগি ঠিকমতো সরবরাহ করতে পারছেন না, আর পথিমধ্যে পরিবহনে বাড়তি সময় লাগায় খরচও বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category