• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

যুবাদের নিয়ে ২১ দিনের ক্যাম্পে বিসিবি

স্পোর্টস ডেস্ক: / ১০৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে যুব দলের আর কোনো ম্যাচ হয়নি। তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কাজ শুরু করেছে বিসিবি।

ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। খুলনায় চলেছে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশনও। জুনিয়র টাইগারদের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় নতুন করে প্রধান কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে বিসিবি। নতুন কোচের অধীনে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প।

২১ দিনের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। মোট ৩০ জন ক্রিকেটার নিয়ে হবে এবারের ক্যাম্প। যেখানে যুব ক্রিকেটাররা তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। ২০২৮ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ক্যাম্পে নামছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-১৯ প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও এই ক্যাম্পে থাকবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং আরশাদ খানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category