• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৮।

৩০ জুন (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, ২৪ঘন্টায় ৮৬৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৪জন।

দেশে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১লাখ ১হাজার ৭৭ এবং ১১হাজার ৯৬৫জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।এই সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮০ হাজার ৯৭৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category