• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢামেকে ফের ভুয়া চিকিৎসক আটক

ইউনাইটেড ডেস্ক / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

২৩ জুন  (মঙ্গলবার)  দুপুর ২টার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ  থেকে তাকে আটক করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, আজ দুপুরের দিকে আমি সহ আনসার সদস্য কিবরিয়া মো. ইমরান হোসেন এবং মো. রাজু হোসেন বহির্বিভাগ থেকে অহেতুক ঘোরাঘুরির সময় ওই ব্যক্তিকে আটক করি। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি কোথায় ডিউটি করেন এবং তার চিকিৎসক হিসেবে কী কাগজপত্র আছে, সে সম্পর্কে ভুয়া কিছু ডকুমেন্টস দেখান।

তিনি আরও জানান, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় পরিচালক মহোদয় মুচলেকা নিয়ে তাকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরাও ওই ভুয়া চিকিৎসকের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category