• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে হামে আরোও এক শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সাম্প্রতিক সময়ে হাম ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

২৩ জুন (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া ছেলে শিশুর বয়স চার মাস। বাড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। তাকে গত ২২ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৯৯ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category