• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৪৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যু বেড়ে দাড়াল ৫২ জনে।

২২ জুন (সোমবার)সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৭ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তাকে ১ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৭শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসা নিচ্ছে ৯৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে ২ হাজার ২৯৭ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১৩০ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category